ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৪ AM

ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০২:৫৮:১২ PM

ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা

ছবি নিজস্ব


উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৬ মিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। জেলার অন্যান্য নদ-নদীতেও পানির উচ্চতা বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ জানান, গত ২৪ ঘণ্টায় ছাতকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় লাউয়ারগড়ে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ সদর এলাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের চাপ অব্যাহত রয়েছে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ