সংগৃহীত
বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানের ৩০টি বিজয়ী বির্তক দল নিয়ে ইউনিয়ন পর্যায়ে দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে ৫ম দিন ২০ জুলাই ২০২৬ইং সকাল ১১টায় আজিজপুর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়| এতে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৪টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে|
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দল| বির্তকে অংশ গ্রহন করেন দলনেতা মোনালিসা আক্তার, সদস্য সায়েরা ইসলাম নাফিজা, পড়সী রানী দাস| রানার্সআপ হয়েছে জেসমিন সাদ উচ্চ বিদ্যালয় দল| দলনেতা তাছনিয়া রহমান, সদস্য মুয়াজ উদ্দিন, হালিমা বেগম| পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দলনেতা মোনালিসা আক্তার| এছাড়াও প্রতিযোগিতায় আজিজপুর উচ্চ বিদ্যালয়, আতাশন আলিম মাদরাসা, দল অংশ গ্রহন করে|
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন আজিজপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সামছুল ইসলাম| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশ্রিত দাশ, মোঃ মনিরুজ্জামান, আব্দুল জলিল, ঝলন কান্তি দাশ, আরিফুর রহমান, আব্দুল আলিম, মুজিবুর রহমান| মডারেটারের দায়িত্ব পালন করেন শিক্ষক আশিকিবিল্লাহ| আলোচনা শেষে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়|
জৈন্তাবার্তা/সুলতানা




