সুনামগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ PM

সুনামগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৫:২০:৩৯ PM

সুনামগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন মিয়া হোসেন নামে এক যুবক। গতকাল সোমবার নিজের বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিয়া হোসেন (২৫) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মিস্টার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহত ব্যক্তি Mia Hossen নামের নিজের ফেসবুকে রাত আনুমানিক ১টার দিকে ‘আমার মৃত্যুরকেউ মিত্ত জন্যই কেউ দায়ী নই’ উল্লেখ করে একটি পোস্ট দেন। এরপর তিনি আত্মহত্যা করেন বলে ধারনা করা হচ্ছে।

পারিবারিক ও মানসিক চাপের কারণে এই আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন নিহতের মা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, ‘পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে চেলা নদীর শাখা থেকে অ*বৈধ বালু উ*ত্তোলন, ২৬ জনের বি*রুদ্ধে মা*মলা
সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে’ -সিসিক প্রশাসক
এসএমপির নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা