বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM

বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৭:৩৮:০৪ PM

বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার বাইরে রেখে একটি দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তারা এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং সম্মানের সঙ্গে বসবাসের পূর্ণ অধিকার তাদের রয়েছে। সরকার তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা-বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা-শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সমাজে যারা অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার গত পাঁচ মাসে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ ও আতাউল মোস্তফা সোহেল। এছাড়া মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
সিলেটে ভারী বৃষ্টির আভাস
শিক্ষার্থীকে মা*রধরের ঘ*টনায় শাবিপ্রবিতে দুই শিক্ষার্থী ব*হিষ্কার
এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান
সিলেটে লা*ইসেন্স ছাড়াই চলছিল ১৪ হাসপাতাল-ক্লিনিক! অ*ভিযানে নামছে প্রশাসন
ছাতকে চেলা নদীর শাখা থেকে অ*বৈধ বালু উ*ত্তোলন, ২৬ জনের বি*রুদ্ধে মা*মলা
সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক