‘নেতাকর্মীদের পরামর্শ নিয়েই মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন করব’ : এমপি সৈয়দ.ফয়সল
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ PM

‘নেতাকর্মীদের পরামর্শ নিয়েই মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন করব’ : এমপি সৈয়দ.ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৭:৪১:৫৯ PM

‘নেতাকর্মীদের পরামর্শ নিয়েই মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন করব’ : এমপি সৈয়দ.ফয়সল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ‘দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন করার অঙ্গীকার করেছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গত পাঁচ মাস ধরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে উপজেলা, পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নেতাকর্মীদের সম্পৃক্ততার ভিত্তিতে নিজ নিজ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করা হচ্ছে। উন্নয়ন কার্যক্রমে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সাংগঠনিক বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর এমপি সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। তিনি বলেন, গত পাঁচ মাস ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভায় নেতাকর্মীরা এলাকার সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, নিয়মিত এ ধরনের বৈঠক দলের মধ্যে ঐক্য, সমন্বয় ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, সরকার ও দলীয় নেতৃত্বের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন