সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০১ PM

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০২:০৬:৩০ PM

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি


গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার সবকটি নদ-নদীর পানি আরও কমেছে। ফলে জেলায় আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় দেওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়মিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৭.০৯ মিটার, যা বিপৎসীমার ০.৭১ মিটার নিচে। এ সময় সেখানে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮.৪০ মিটার, যা বিপৎসীমার ০.৩০ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির উচ্চতা ৬.৭১ মিটার, যা বিপৎসীমার ১.৩৪ মিটার নিচে রয়েছে। সেখানে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিরাই পয়েন্টে কালনী নদীর পানির উচ্চতা ৬.০৭ মিটার, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে রয়েছে। এ এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এছাড়া জগন্নাথপুর পয়েন্টে নদীর পানির উচ্চতা ৬.৪৭ মিটার এবং সোলেমানপুর পয়েন্টে ৬.৩৭ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এই দুটি স্টেশনের জন্য নির্ধারিত বিপৎসীমা না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

পাউবোর তথ্যমতে, জেলার সবকটি পর্যবেক্ষণ কেন্দ্রেই নদ-নদীর পানি স্থিতিশীল থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বন্যার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই। তবে উজানের বৃষ্টিপাতের ওপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে চা-শ্রমিকদের সড়ক অ'বরোধ, বি'ক্ষোভ
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি
কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী