জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১১ PM

জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৮:৫০:০৯ PM

জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকায় বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতেই একটি মেছো বাঘ (ফিশিং ক্যাট) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বন বিভাগের উদ্ধার অভিযানে প্রস্তুতির ঘাটতি ও বিলম্বের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ছিলিমপুর গ্রামের মরহুম আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ৯টার দিকে বাড়ির কেয়ারটেকার ফিরোজ মিয়া উঠানের একটি আমগাছে প্রাণীটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি সুনামগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আনিসুর রহমানকে জানানো হলে দুপুর ১২টার দিকে তিনি এবং জগন্নাথপুর থানার এসআই অনিক রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা প্রশিক্ষিত জনবল না এনে বন বিভাগের কর্মকর্তা শুধু একটি চটের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে আসেন, যা উপস্থিত লোকজনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকেল ৩টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মেছো বাঘটিকে গাছ থেকে নিচে নামায়।

গাছ থেকে নামার পর প্রাণীটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার একাংশ লাঠি, টেঁটা ও ফিকল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মেছো বাঘটির মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না বলেন, বন বিভাগের কর্মকর্তা খবর পেয়েও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবল ছাড়া ঘটনাস্থলে আসেন। আধুনিক উপায়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হলে প্রাণীটিকে বাঁচানো সম্ভব হতে পারত।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছে, বন্যপ্রাণী উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা প্রয়োজন। সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হলে একটি বিরল বন্যপ্রাণীর প্রাণহানি এড়ানো যেত।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, অনেকেই প্রাণীটিকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে মেছো বাঘটিকে এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস
জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ
শিক্ষার মানে বৈ*ষম্য কমাতে অভিন্ন মানদণ্ডের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
কিছু রাজনৈতিক শক্তি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ডা. শফিকুর রহমান
সিলেটে চা-শ্রমিকদের সড়ক অ'বরোধ, বি'ক্ষোভ
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি
কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু