হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৭ AM

এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হা*মলা, ব্যাংকে অ*বরুদ্ধ সারজিস

হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১০:০৩:০৮ PM

হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫

ছবি:সংগৃহীত


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় শহর। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নিলে প্রায় এক ঘণ্টা সেখানে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ ঘটনায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের স্টাফ কোয়ার্টার ও থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিকেলে শহরের টাউন হল প্রাঙ্গণে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে তারা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দিলে স্টাফ কোয়ার্টার এলাকায় তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি দ্রুত সার্কিট হাউসে চলে যায়।

এদিকে বহরের পেছনে থাকা সারজিস আলমের গাড়িও হামলার শিকার হলে তিনি দ্রুত শহরের সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৮টার দিকে পুলিশ সারজিস আলমকে নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

এ সময় এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, সমাবেশ শেষে সার্কিট হাউসে যাওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের কেন্দ্রীয় নেতাদের বহরে হামলা চালায়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের আহত করেন। তিনি আরও অভিযোগ করেন, সার্কিট হাউসের ভেতরে এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং গাড়িতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ভিডিও তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে ছাত্রদলের নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতারা সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। তিনি দাবি করেন, পরিস্থিতির জন্য এনসিপির বক্তব্যই দায়ী।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনও বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে তার দায় তাকেই নিতে হবে। ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ তিনি অস্বীকার করেন।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সার্কিট হাউস ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার রাত পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম