আলোচনাতেই আটকে আছে নারী বিপিএলের সম্ভাবনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আলোচনাতেই আটকে আছে নারী বিপিএলের সম্ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১০:৩৯:৩২ পূর্বাহ্ন

আলোচনাতেই আটকে আছে নারী বিপিএলের সম্ভাবনা

বাংলাদেশ নারী ক্রিকেট দল


এক দশক ধরেই বাংলাদেশে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ সচল রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত বিপিএলকে কৃতিত্ব দিতেই হয়। 

চলতি বছরের জুলাইয়ে অবশ্য নারী বিপিএল শুরুর গুঞ্জন উঠেছিল। ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নারী বিপিএল চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিসিবি। ২০২৪ সালে মাঠে গড়ানোর কথাও জানিয়েছিলেন নারী দলের চেয়ারম্যান। বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ থাকবে বলেও নিশ্চিত করেছিলেন শফিউল আলম চৌধুরি নাদেল। তবে সেই সিদ্ধান্তের অগ্রগতি কত দূর হলো জানা গেল সেটি এবার।

জুলাই মাস শেষ হওয়ার পর কেটে গেছে আরো ৫ মাস, চলছে নভেম্বর। কতদূর এগোলো সেই নারী বিপিএল টুর্নামেন্ট। সেই বিষয়ে জানতে চাইলে আজ নারী দলের চেয়ারম্যান নাদেল বলেন, 'এটা একদম চিন্তা ভাবনার পর্যায়ে। এখনো আমাদের চিন্তাতে আছে শুধু। আমরা হয়তো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারীতে দেখব সম্ভাবনা কতটুকু। কারণ ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ কতটা এটা আগে দেখতে হবে।'

নাদেলের কথাতেই স্পষ্ট যে নারী বিপিএল মাঠে গড়ানো এখনো আলোচনাতেই সীমাবদ্ধ। তিনি জানালেন সবকিছু ঠিক করেই কেবল অনুষ্ঠিত হতে পারে এই লিগ, 'আমরা আগেই চেষ্টা করব দলের ফ্র্যাঞ্চাইজি ঠিক করতে। ঐই ধরণের কেউ যদি থাকে আগে ঠিক করতে। কারণ আমরা সবকিছু করে আগাইলাম তখন ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেল না তখন তো একদম ফাঁকা আওয়াজ হয়ে যাবে যে করতে পারলাম না। এ কারণে এই মুহূর্ত থেকে একদম খোলাখুলি জানালাম আপনাকে।'

এর আগে গেল ২৪ জুলাই নাদেল জানিয়েছিলেন নারী বিপিএল শুরু হবে চার দল নিয়ে, 'আনুমানিক হিসেবে ২০২৪ সালেই মাঠে গড়াবে। তবে এখনো পর্যন্ত কখন বা কই তারিখ কোন মাস এ সব নিয়ে কোনো প্রকার কথা হয়নি। প্রথম এডিশান হচ্ছে আগামী বছর এতটুকু নিশ্চিত। সবমিলিয়ে ৪ টি দল থাকবে টুর্নামেন্টে। ভেন্যুর বিষয়ে এখনো কথা হয়নি, তবে জানা যাবে সবকিছু তাড়াতাড়ি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে। তবে লিমিটেশান থাকবে কিনা সেটা এখনো আলোচনা হয়নি।'   

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী