নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ PM

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০১:৪৮:২৭ PM

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ


হবিগঞ্জের মাধবপুরে শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর রায়সহ সকল শিক্ষককে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রতনপুর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টায় রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা না করে বিদ্যালয় ছুটি দিয়ে সব শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত ও অসদাচরণের শামিল। এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ায় প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিয়ে তা ব্যাখ্যা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নোটিশে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, নোটিশের জবাব পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফখরুজ্জামান বলেন, আমরা বারবার প্রধান শিক্ষককে বলেছি বিদ্যালয়টি যেন নিয়মনীতির মধ্যে পরিচালিত হয়। কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, যা খুবই দুঃখজনক।

প্রধান শিক্ষক রনধীর রায় এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য