ক্যারিবীয় ব্যাটারের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ক্যারিবীয় ব্যাটারের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০১:৪০:৪৪ পূর্বাহ্ন

ক্যারিবীয় ব্যাটারের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত

ক্যারিবীয় ব্যাটারের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত


শারজায় সংযুক্ত আরব আমির আমিরাতকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েই ছাড়লো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তারা জিতলো ৩-০ ব্যবধানে।

দিনটা স্মরণীয় হয়ে থাকলো তরুণ ব্যাটার আলিক আথানাজের। এ ম্যাচে অভিষেক হয় ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের। অভিষেকেই বাজিমাত করেন তিনি। গড়েন রেকর্ড, ধুন্ধুমার ব্যাটিং করে পাল্টে দেন ম্যাচের রঙ।

অপেক্ষাকৃত লো স্কোর তাড়া করতে নেমেও একটা সময়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জেতে তারা।

অভিষেক ম্যাচেই দ্রুততম অর্ধশতরান করার নজির গড়েন আথানাজে। ২৫ বলে তিনি করেন ফিফটি। স্পর্শ করেন একসময় ভারতীয় দলের হয়ে খেলা ক্রুণাল পান্ডিয়ার রেকর্ডকে।

এদিকে দলে কামব্যাক করেই চারটি উইকেট নিয়েছেন কেভিন সিনক্লেয়ার। তরুণ এ অফস্পিনারের ঘূর্ণিতে বেশ সমস্যায় পড়েছেন আরব আমিরাতের ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় দলটি।

একটা সময়ে ১৪২ থেকে ১৮৪ রানের মধ্যে অর্থাৎ ৪২ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় আরব আমিরাত। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের সর্বোচ্চ ৭০ রান করেন ভ্রিটিয়া অরবিন্দ। মোহাম্মদ ওয়াসিম করেন ৪২ রান।

ক্যারিবিয়ানদের হয়ে সিনক্লেয়ার ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আলিক আথানাজের ঝোড়ো ব্যাটে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৬৫ রান করেন আথানাজে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৯ রান করেন সামারা ব্রুকস। ফলে ১৫ ওভারের মতো বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী