মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ AM

মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০১:২৫:০৪ AM

মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ইনসেনটিভ কোচিং সেন্টারের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার কোচিং সেন্টার প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোচিং সেন্টারের পরিচালক ফখর উদ্দিন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল মো. আবু নাছের। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জামাল মো. আবু নাছের বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের পড়ালেখায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইনসেনটিভ কোচিং সেন্টার অল্প সময়ের মধ্যেই মানসম্মত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ এবং ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির