তিন জেলার এসপি বদলি, নতুন দায়িত্বে ৩ কর্মকর্তা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ PM

তিন জেলার এসপি বদলি, নতুন দায়িত্বে ৩ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৪:৫৩:৩৫ PM

তিন জেলার এসপি বদলি, নতুন দায়িত্বে ৩ কর্মকর্তা

সংগৃহীত


দেশের তিন জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে। জেলাগুলো হলো গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার