তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটাও বাংলাদেশের
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ PM

তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটাও বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০২:৪২:০৫ PM

তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটাও বাংলাদেশের


ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিল বাংলাদেশ। তানজিদের সেঞ্চুরি, শান্তর ৮৪ এবং শেষ দিকে মিরাজ ও হাসানের দৃঢ়তায় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড এখন ১৫৩ রান।

দিনের শুরুতে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০২ রানের জুটিটি অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামেন মুমিনুল। হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯৫ বলে ৪৯ রান করেন তিনি।

এরপর তানজিদ ও শান্তর ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। অন্যদিকে ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের ক্যাচ হন তিনি।

তানজিদের বিদায়ের পর শান্তও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে অস্ট্রেলিয়া। ১২৬ বলে ৮৪ রান করা শান্তকে হ্যাজলউড ফেরানোর পর মুশফিকুর রহিম ও লিটন দাসও দ্রুত ফিরে যান। মুশফিক ৩৬ রান করেন, লিটন ফেরেন কোনো রান না করেই। তিনটি ক্যাচই দ্বিতীয় স্লিপে নেন স্টিভ স্মিথ।

এক পর্যায়ে ৬ উইকেটে ৩০৮ রানে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ দুর্দান্ত প্রতিরোধ গড়েন। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা। মিরাজ ৭৩ বলে ৩২ এবং হাসান ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

শেষ বলে অবশ্য মিরাজ জীবন পান। মার্নাস লাবুশেনের বলে গালিতে ক্যামেরন গ্রিন ক্যাচটি নিতে না পারায় স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। ১৫৩ রানের লিড নিয়ে এখন অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে তৃতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্য থাকবে বাংলাদেশের।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে