সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ AM

শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গীতিনন্দন সিলেট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান

সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১০:৪৪:২৫ PM

সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত করে এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। সমাজ সংস্কার ও একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, সিলেট সংস্কৃতির উর্বরভূমি। এ অঞ্চলের মরমি সাধক, কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁদের ঐতিহ্য ধারণ করে নতুন প্রজন্মের শিল্পীদের সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে হবে। সিলেটের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তরুণদের পাশে থাকবে সিলেট সিটি কর্পোরেশন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গীতিনন্দন সিলেট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেঘের খেয়া’র উদ্বোধনী বক্তব্য এবং এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘নৃত্য অর্ঘ্য’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটের সংস্কৃতিচর্চার রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য। হাসন রাজা, রাধারমণ দত্ত, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ ও সৈয়দ শাহনুরসহ এ অঞ্চলের বহু সাধক, কবি ও শিল্পী তাঁদের সৃষ্টিকর্মের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁদের সৃষ্টিকর্ম আজও মানুষের মুখে মুখে ফিরে। এই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, সংস্কৃতিচর্চা শুধু গান, নৃত্য কিংবা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের মননশীলতা বিকশিত করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজকে আলোর পথে এগিয়ে নেয়। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তাদের সৃজনশীলতা বিকশিত হওয়ার পাশাপাশি মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকেও দূরে রাখা সম্ভব।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তানদের সংস্কৃতিচর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। চা শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। একই সঙ্গে সমাজে সাম্য, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, তরুণ ও ক্ষুদে শিল্পীদের উৎসাহিত করা সমাজের সবার দায়িত্ব। তরুণদের উদ্যোগে বড় পরিসরে সাংস্কৃতিক আয়োজন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের জন্য আশাব্যঞ্জক। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্যম ও আগ্রহকে কাজে লাগিয়ে সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে হবে।

সিসিক প্রশাসক বলেন, সিলেটের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সিলেটের ঐতিহ্য ও গৌরব দেশ-বিদেশে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত ‘মেঘের খেয়া’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গীতিনন্দন সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মমিতা সিনহা। বক্তব্য দেন গীতবিতান বাংলাদেশের অধ্যক্ষ ও রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ও নির্মাতা নিরঞ্জন দে যাদু এবং গীতিনন্দন সিলেটের উপদেষ্টা নন্দলাল গোপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রত্যুষ তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচিতা ও উচ্ছ্বাস।

অন্যদিকে, এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘নৃত্য অর্ঘ্য’ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসিত বরণ দাশ এবং সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গন সিলেটের মহাপরিচালক শচীন চন্দ্র দীপংকর। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক