দু*র্ঘটনা রো*ধে জলসুখা ভাইরাল ব্রিজে পুলিশের চে*কপোস্ট
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

দু*র্ঘটনা রো*ধে জলসুখা ভাইরাল ব্রিজে পুলিশের চে*কপোস্ট

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১২:০১:৩৯ AM

দু*র্ঘটনা রো*ধে জলসুখা ভাইরাল ব্রিজে পুলিশের চে*কপোস্ট

ছবি:সংগৃহীত


দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ‘ভাইরাল ব্রিজ’ এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন ভঙ্গের কারণে ভোগান্তিতে পড়ছেন কিছু দর্শনার্থী।

গত ১৬ জুলাই জলসুখা ব্রিজ এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হওয়ার পর ব্রিজ ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় দুর্ঘটনা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে।

চেকপোস্টে পুলিশ সদস্যরা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত চলাচল থেকে বিরত থাকতে চালকদের সতর্ক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে বিকেলের পর ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের বেপরোয়া চলাচল বেড়ে যেত। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকত। বর্তমানে পুলিশের নিয়মিত উপস্থিতি ও চেকপোস্টের কারণে যানবাহনের গতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তবে জলসুখা ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কেউ কেউ চেকপোস্ট নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন। তাঁদের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকলে বা হেলমেট না থাকলে অনেককে ফিরে যেতে হচ্ছে। এতে ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হচ্ছে।

দর্শনার্থীদের কয়েকজন বলেন, দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের চেকপোস্টের উদ্যোগ অবশ্যই প্রয়োজনীয়। তবে নিয়মকানুন সম্পর্কে আগে থেকে জানার সুযোগ থাকলে দর্শনার্থীদের ভোগান্তি কমত। একই সঙ্গে সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ নিশ্চিত করা দরকার।

কয়েকজন দর্শনার্থী আরও অভিযোগ করেন, কোথাও কোথাও কিছু মোটরসাইকেল আটক রাখা হলেও আবার কিছু চালককে হেলমেট ছাড়া ছেড়ে দেওয়া হচ্ছে। এতে চেকপোস্ট পরিচালনায় সমন্বয়হীনতার প্রশ্ন উঠছে বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ ট্রাফিক আইন ও অন্যান্য নিয়ম মেনে চললে ভোগান্তির কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, জলসুখা ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্ট ও নজরদারি অব্যাহত থাকবে। দুর্ঘটনা এড়াতে চালক ও দর্শনার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, হেলমেট ব্যবহার এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক