অস্ট্রেলিয়াকে কম রানে আটকে দিল বাংলাদেশ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ PM

অস্ট্রেলিয়াকে কম রানে আটকে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০১:৫৫:৪১ PM

অস্ট্রেলিয়াকে কম রানে আটকে দিল বাংলাদেশ


বাংলাদেশের ৬৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন শরিফুল ইসলাম। ৫ বলে তিন উইকেটসহ মোট ৬টি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে একপর্যায়ে ১৪৮ রানে ৮ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে তাসকিন আহমেদ ফিরিয়ে দেওয়ার পর অষ্টম ওভারে বল হাতে নেন শরিফুল। নিজের ওভারের দ্বিতীয় বলে ট্র্যাভিস হেডকে বোল্ড করেন তিনি। চার বল পর মার্নাস লাবুশেনকেও বোল্ড করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন এই বাঁহাতি পেসার।

এরপর স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন শরিফুল। এলবিডব্লিউ হয়ে ৪২ রান করে ফেরেন স্মিথ।

পরে অ্যালেক্স ক্যারি ৫ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন। এরপর মাত্র ৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে অস্ট্রেলিয়া।

শরিফুলের দুর্দান্ত স্পেলে একে একে বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সাজঘরে ফেরেন। মাত্র ৫ বলের মধ্যে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন তিনি।

এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। ফলে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ অবদান রাখেন এই বাঁহাতি পেসার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৪ ওভারে ৬৪ (শরীফুল ১৪, তাইজুল ১১, মিরাজ ১১, হাসান ১০; স্টার্ক ৬/১২, কামিন্স ৩/২৫, হ্যাজলউড ১/১৮) 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪০ ওভারে ১৬৫/৮ (গ্রিন ৫১, স্মিথ ৪২, হেড ২২, লায়ন ১০*; শরীফুল ৬/৩৫, তাসকিন ১/৪১, মিরাজ ১/৪)

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী