মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আ ট ক
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ PM

মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৪:১৮:২৩ PM

মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আ ট ক

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে মাধবপুর উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।আটক মোহাম্মদ দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দিলশাদ মিয়াকে আটক করে তার কাছ থেকে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ সোহেল রানা জানান মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে  এবং নিয়মিত অভিযান চলছে। 


জৈন্তাবার্তা/সুলতানা