মাধবপুরে সংসদ সদস্য এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ PM

মাধবপুরে সংসদ সদস্য এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৬:৫২:০৬ PM

মাধবপুরে সংসদ সদস্য এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন

সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের জন্য মাধবপুর উপজেলা পরিষদে নির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলায় নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম ফয়সল।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মাধবপুর উপজেলা বিএনপি ও মাধবপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে সংসদ সদস্য এস এম ফয়সল পরিদর্শন কক্ষটি পরিদর্শন করেন। উপজেলা পরিষদে তার এ পরিদর্শন কক্ষ স্থাপনের ফলে সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রে সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: