সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ PM

প্রতি ওয়ার্ডে হবে ফুটসাল মাঠ, সচিবালয়ে সভা

সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৮:৫৪:০৭ PM

সিলেটসহ দেশের সব সিটিতে  ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ

ছবি:সংগৃহীত


সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরবাসীর জন্য পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরাও অংশ নেন।

সভায় সিটি করপোরেশনগুলোর বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠের আধুনিক ব্যবস্থাপনা এবং নতুন খেলার মাঠের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি বড় খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের জন্য জায়গা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর শিশু-কিশোর ও তরুণদের জন্য স্থানীয় পর্যায়েই নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে খেলার মাঠকেন্দ্রিক সামাজিক ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ