বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ PM

বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৩:০৫:০৮ PM

বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত


হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক খামারি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরহরিয়া গ্রামে নিজ মুরগির খামারে অবস্থানকালে তার ওপর হামলা চালানো হয়।

নিহত সায়েদ মিয়া বাহুবল উপজেলার চারগাঁও (ভৈরবীকোনা) গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার হরহরিয়া গ্রামের মুরগির খামারে অবস্থান করছিলেন সায়েদ মিয়া। এ সময় লালটিলা এলাকার সুতিন গ্রামের ‘মকবুল গ্রুপ’-এর সদস্যরা তার ওপর হামলা চালায়। এতে সায়েদ মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, হামলাকারীদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

জৈন্তাবার্তা/আরআর