উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ AM

দুই দিনব্যাপী আশিয়ান গ্রুপ-সিলেট উশু চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১১:০৬:৪২ PM

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

ছবি:সংগৃহীত


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিহিংসা ও বিশৃঙ্খলা দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুণগত মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। কিশোর-কিশোরীদের জন্য একটি সুশৃঙ্খল ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে। দেশজুড়ে বিভিন্ন জেলায় উশু চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। আগামী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

আমিনুল হক আরও বলেন, উশু চর্চার মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করতে হবে। ভবিষ্যতে এসব খেলোয়াড়কে নিয়ে অলিম্পিকের মতো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আসরে বাংলাদেশ বড় ধরনের সাফল্য ও গৌরব অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ-সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাইনিজ উশু ফাইটার স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে।

চাইনিজ উশু ফাইটার স্কুলের সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।

চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গেমস আয়োজক কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য ও ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি মো. বদরুজ্জামান সেলিম, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপসচিব মাহবুব মোরশেদ সোহেল, একান্ত সচিব মো. কবির খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শহিদুল হক ভূইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক মো. এ কে এম শহিদুল আলম মনির, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, উশু ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন, আন্তর্জাতিক জাজ ও কোচ মো. আরিফুর রহমান বিপ্লব, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেনসহ সংশ্লিষ্টরা।

এ সময় চাইনিজ উশু ফাইটার স্কুলের সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, চাইনিজ মার্শাল আর্ট কংফু একাডেমির সভাপতি ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনসহ উশু ফেডারেশন, ক্রীড়া সংগঠন ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের যুগ্ম সম্পাদক গোলাম আম্বিয়া চৌধুরী আরমান, সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার কাইজার, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তানভির চৌধুরী, কর্ণফুলি সুইটির পরিচালক মো. জহিরুল ইসলাম, জাতীয় জাজ হাসিবুর রহমান, নাহেদ আহমদ নাহিদ, পংকু কুমার পাল, আজিমুল হক, কবির আশরাফসহ বিভিন্ন জেলা থেকে আগত জাজ, কোচ, খেলোয়াড় ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মো. সুহাইল আহমদ।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ী খেলোয়াড় ও দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ