ছবি:সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কারাগার প্রাঙ্গণে সুফলা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ ফলজ ও ভেষজ গাছের চারা হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। বক্তব্যে তিনি রোটারী ক্লাবের এ মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কারাগারের পরিবেশকে আরও দৃষ্টিনন্দন ও সবুজ করে তোলার পাশাপাশি বন্দিদের মাঝে প্রকৃতির ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম খান পিএইচএফ-এর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস আরএফএসএম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রিপসা টিমের কো-অর্ডিনেটর (অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান আইপিপি মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম ও সঞ্জিত শর্মা।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যদের পাশাপাশি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কারাগারের অভ্যন্তরে নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে পর্যায়ক্রমে চারা রোপণ ও বিতরণ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




