সিলেট নগরীতে পৃথক দুই অভিযানে অনলাইন জু'য়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে জ'ব্দ করা মোবাইল ফোনে জু'য়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কোতোয়ালী থানার বন্দরবাজার এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে দুজনকে গ্রে'প্তার করা হয়। পরে তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জ'ব্দ করা হয়।
গ্রে'প্তারকৃতরা হলেন- মাছিমপুর এলাকার মৃত আলাউদ্দিন আহম্মদের ছেলে মো. নান্নু আহম্মেদ (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত মঞ্জু ভট্টাচার্যের ছেলে মোহন ভট্টাচার্য (২৮)।
অন্যদিকে একই দিন রাতে শাহপরান থানার মুরাদপুর বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রে'প্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জ'ব্দ করা হয়।
গ্রে'প্তারকৃতরা হলেন- পীরের চক এলাকার সাজ্জাদ আলীর ছেলে এহিয়া আহমদ (৩০), মুরাদপুর এলাকার তেরা মিয়ার ছেলে কয়ছর মিয়া (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নয়বাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল ইসলাম (৩৭)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে'প্তারকৃতরা বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অনলাইনে জু'য়া খেলার কথা স্বীকার করেছেন। জ'ব্দকৃত মোবাইল ফোন পরীক্ষা করে জু'য়া সংক্রান্ত একাধিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় জু'য়া প্রতিরোধ আইনে মা'মলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
জৈন্তাবার্তা/আরআর




