ছবি : সংগৃহীত
সিলেট নগরীতে এক কিশোরীকে কোমরে শি'কল পরিয়ে রাস্তায় হাঁটানোর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদ থাকার অভিযোগে এখন পর্যন্ত ৩ জনকে আ'টক করেছে শাহপরাণ থানার পুলিশ।
এসমপি'র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, ঘটনাটিকে পুলিশ গুরুত্বের সাথে নিয়ে নি'র্যা'তনকারীদের চিহ্নিত করার কাজ করছে। ইতোমধ্যে ৩ জনকে আ'টক করে শাহপরাণ থানায় নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের আটক করার ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোমরে শি'কল বাঁ'ধা অবস্থায় এক কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক। এ সময় কিশোরীকে কাঁদতে দেখা যায়। অসহায়ভাবে কাঁদতে থাকা ওই কিশোরীর দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিকতা ও আইনশৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গত সোমবার রাত ৭টার দিকে সিলেট নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চু'রির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই কিশোরীকে আটক করেন। অভিযোগের পর তাকে মা'রধর করা হয় এবং কোমরে শিকল বে'ধে মধ্যরাতে সড়কে হাঁটানো হয়।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাহপরান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে চু'রির অভিযোগের ঘটনায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
শি'কল বেঁ'ধে নি'র্যা'তন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, যারা ওই কিশোরীকে এভাবে শি'কল পরিয়ে নি'র্যা'তন করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা/আরআর




