হবিগঞ্জে পৃথক মা'দ'কবিরোধী ও চো'রাচা'লানবিরোধী অভিযানে ভা'রতীয় ই'য়াবা, গাঁ'জা, ম'দ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ মো. আশিক (২৮) নামের এক ব্যক্তিকে আ'টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধীন মনতলা, সিন্দুরখান ও তেলিয়াপাড়া বিজিবি ফাঁড়ির (বিওপি) টহলদল গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালায়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৪৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রামনগর ও লেকেরপাড় এবং শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া-বেলতলী এলাকায় টহল ও অভিযান চালিয়ে এসব মা'দক ও চো'রাচা'লানের মালামাল জব্দ করা হয়। এ সময় মো. আশিককে আ'টক করা হয়। তিনি মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. রব মিয়ার ছেলে।
এ ছাড়া সোমবার রাতে মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ভা'রতীয় গাঁ'জা জব্দ করা হয়।
জব্দ করা মা'দক ও অন্যান্য চো'রাচা'লানের মালামালের বিষয়ে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
জৈন্তাবার্তা/আরআর




