রেলের আয় বাড়াতে ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ PM

রেলের আয় বাড়াতে ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১০:৪৭:৩৯ AM

রেলের আয় বাড়াতে ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ

সংগৃহীত


রেলের আয় বৃদ্ধির লক্ষ্যে যাত্রীচাহিদা বিবেচনায় বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ওইদিনের সভার কার্যবিবরণীর একটি কপি জাগো নিউজের হাতে এসেছে। সভায় ভূ-সম্পত্তি বিভাগ ও হিসাব বিভাগের সঙ্গে আয়ের হিসাব রিকনসাইল (সামঞ্জস্য) করা এবং পরের ওআরএম মিটিংয়ে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া চিলমারি থেকে শাটল ট্রেনের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে কানেক্ট (সংযোগ স্থাপন) করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই পূর্বক প্রস্তাব প্রেরণ করার কথাও সভায় সিদ্ধান্ত হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা