নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ AM

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৭:২৫:৪৫ AM

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী

উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নির্বাচনে না এসে কোনো দল ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়ার জন্য নির্বাচন অপরিহার্য।  সাংবিধানিক বাধ্যকতা থাকার কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ নভেম্বর) সকালে হবিগঞ্জ পৌর মহাশ্মশানঘাট এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পৌর পানি লৌহ দূরীকরণ প্রকল্প-৩ এর উদ্বোধন শেষে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে।  নির্বাচন কমিশন সকল দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। কোনো দল যদি অংশ না নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে।  বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি।  কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি।  বিএনপি-জামায়াত কি নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে সেটি দেশবাসী দেখেছে।  আওয়ামী লীগ শান্তি চায় আর বিএনপি হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।  দেশের জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে এবং ভালবাসে।

উন্নয়ন ও শান্তি সমাবেশের আগে তাজুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করেন।  পরে দুপুরে তিনি হবিগঞ্জ-বানিয়াচং আর অ্যান্ড এইচ রোড থেকে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নব নির্মিত চেইনেজ ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক  নির্মিত বানিয়াচং উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে জনসভায় যোগদান করেন।

তাজুল ইসলাম এ সময় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুবিধার কথা উল্লেখ করে বলেন, আজকে গ্রামের কিংবা পাহাড়ি দুর্গম এলাকার একটি ছেলে বা মেয়ে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে।  এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে।  অথচ বিএনপি তাদের শাসনামলে যখন ফ্রি সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে দেশকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার সুযোগ পেয়েছিল সে সুযোগ গ্রহণ না করায় আমরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ি।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির।  বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান,  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

JA



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান