সিলেটে ইউপি নির্বাচনের ধাপ-তারিখ নিয়ে এখনও নির্দেশনা নেই
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM

সিলেটে ইউপি নির্বাচনের ধাপ-তারিখ নিয়ে এখনও নির্দেশনা নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৫:২০:৩৬ PM

সিলেটে ইউপি নির্বাচনের ধাপ-তারিখ নিয়ে এখনও নির্দেশনা নেই

সংগৃহীত


সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। বছরের শেষ দিকে অন্তত পাঁচটি ধাপে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

তবে সিলেটে কোন ধাপে এবং কবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি জেলা নির্বাচন কার্যালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম।

সিলেট জেলা বা বিভাগের কোন কোন এলাকায়, কোন ধাপে এবং কবে থেকে ইউপি নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে—এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। এখনো এ ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি।’

জেলা নির্বাচন কার্যালয়ের একাধিক সূত্র জানায়, নির্বাচনের তারিখ কিংবা কোন ধাপে কোন উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা না এলেও নির্বাচনসংক্রান্ত অন্যান্য কার্যক্রম এগিয়ে চলছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা যায়, এমন প্রস্তুতিও জেলা নির্বাচন কার্যালয় নিয়ে রেখেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটে ইউপি নির্বাচনের ধাপ-তারিখ নিয়ে এখনও নির্দেশনা নেই
মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহ/ত ১, আহ/ত ২
সিলেটে ফার্মেসির ফ্রিজে মেয়াদো/ত্তীর্ণ ওষুধ, ৩০ হাজার টাকা জ/রিমানা
সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদের ছাদে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ
তাহিরপুরে ব'জ্রপাতে বালু শ্রমিকের মৃ'ত্যু
হামের প্র'কোপ: সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দেড় শতাধিক
মাধবপুরে ব'জ্রপাতে কৃষকের মৃ'ত্যু
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী
আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত