মাধবপুরে ব'জ্রপাতে কৃষকের মৃ'ত্যু
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM

মাধবপুরে ব'জ্রপাতে কৃষকের মৃ'ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০১:০৯:০৩ PM

মাধবপুরে ব'জ্রপাতে কৃষকের মৃ'ত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে কাজ করার সময় ব'জ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নি'হত লিটন সরকার নোয়াহাটি গ্রামের ঠাকুরধন সরকারের একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাবার খেয়ে লিটন গ্রামের পাশে নিজেদের জমিতে ঘাস কাটতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একপর্যায়ে ব'জ্রসহ বৃষ্টি শুরু হলে ব'জ্রপাতে ঘটনাস্থলেই লিটন মা'রা যান।

খবর পেয়ে পরিবারের লোকজন মাঠে গিয়ে লিটনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, ব'জ্রাঘাতে মৃ'ত্যুর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদের ছাদে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ
তাহিরপুরে ব'জ্রপাতে বালু শ্রমিকের মৃ'ত্যু
হামের প্র'কোপ: সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দেড় শতাধিক
মাধবপুরে ব'জ্রপাতে কৃষকের মৃ'ত্যু
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী
আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত
‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার