সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ PM

জালালপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৯:৩৫:০৫ PM

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মালিক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে সিলেট-৩ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব তৈরি হয়।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, জালালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে এ এলাকার মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। জালালপুরকে পৌরসভা ঘোষণার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব করেছেন বলেও জানান।

তিনি জালালপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ এবং দ্রুত ডিজিটাল ক্লাসরুম চালুর আশ্বাস দেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদে গিয়ে অধিবেশন দেখার আমন্ত্রণ জানান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খসরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরিফ, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, অধ্যাপক ডা. কাওছার আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, প্রচার সম্পাদক লোকমান আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ।

স্বাগত বক্তব্য দেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ শহীদ পংকি, জেলা বিএনপির সহকৃষিবিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রশিদ, সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির মুহিন, লায়েক উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আদিবা জাহান শিবা। গীতাপাঠ করেন মল্লিকা সরকার।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালিক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটে ইউপি নির্বাচনের ধাপ-তারিখ নিয়ে এখনও নির্দেশনা নেই
মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহ/ত ১, আহ/ত ২
সিলেটে ফার্মেসির ফ্রিজে মেয়াদো/ত্তীর্ণ ওষুধ, ৩০ হাজার টাকা জ/রিমানা
সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদের ছাদে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ
তাহিরপুরে ব'জ্রপাতে বালু শ্রমিকের মৃ'ত্যু