এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০২:৪৪:১২ PM

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারত। ফলে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ হয়েছে হরমনপ্রীত কৌরের দল। 

এর আগে বৃহস্পতিবার চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জাপান আগে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়। ভারতের শ্রী চরনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। শেফালি বর্মা নেন ২ উইকেট। ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শেফালি বর্মা ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন।

আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। একই দিনে অন্য সেমিফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা লড়বে। বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে শুরু হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর