বিশ্বনাথে মাদ্রাসাছাত্র আরিফ ৩ দিন থেকে নি/খোঁজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

বিশ্বনাথে মাদ্রাসাছাত্র আরিফ ৩ দিন থেকে নি/খোঁজ

মো. আব্দুল্লাহ, বিশ্বনাথ

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৮:২০:২২ PM

বিশ্বনাথে মাদ্রাসাছাত্র আরিফ ৩ দিন থেকে  নি/খোঁজ

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আরিফ মিয়া বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আরিফের মা বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯১৯।

নিখোঁজ আরিফের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: