ভা'রতে যাওয়ার পথে জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আ'টক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ PM

ভা'রতে যাওয়ার পথে জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আ'টক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০২:০২:২৯ PM

ভা'রতে যাওয়ার পথে জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আ'টক


দালালের সহায়তায় অ'বৈধভাবে সী'মান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে সী'মান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে তাঁকে আটক করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে বিজিবি।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসও তার অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে যান এবং সেখানে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার সময় টহলদল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে এবং এ ঘটনায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সী'মান্ত এলাকায় অ'বৈধ অ'নুপ্রবেশ, চো'রাচালান ও অন্যান্য সী'মান্ত অ'পরাধ প্রতিরোধে বি'জিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: