এশিয়ান গেমস: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

এশিয়ান গেমস: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১২:৪০:০৪ অপরাহ্ন

এশিয়ান গেমস: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


টানা দুই হারে এশিয়ান গেমস শুরু হয় বাংলাদেশের। অবশেষে জয়ের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম-আশরাফুল ইসলামরা। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোলোৎসব শুরু হয় বাংলাদেশের। দলের হয়ে গোলের খাতা খোলেন আমিরুল।

দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই আবারও গোল পায় বাংলাদেশ। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। ২ মিনিট পরেই অবশ্য ব্যবধান কমায় শ্রীলঙ্কা। গোলটি করেন কুশল ভীরাপ্পোলি। বিপরীতে বিরতিতে যাওয়ার আগে ২৭ মিনিটে দলের ব্যবধান ৩-১ করেন আমিরুল।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার দুই মিনিট আগে ৪-১ করেন মাহবুব হোসেইন। আর চতুর্থ ও শেষ কোয়ার্টারে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন আশরাফুল। নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ৬৪ মিনিটে। তাতে ৫-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে জাপানের কাছে হেরেছিল ৬-১ গোলে।

বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর। বিপরীতে আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী