বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি ম/দসহ মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি ম/দসহ মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৩:৩৬:১৩ PM

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি ম/দসহ মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৫ মিনিটের দিকে রতারগাঁও এলাকার একটি পুকুরপাড়ে অভিযান চালায় সুনামগঞ্জের এসআরবি-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন আমিনুল ইসলাম। পরে তাকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার বহন করা সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে এসআরবি-৯ জানিয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে তাকে ও উদ্ধার করা মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ