তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৪:৪৫:৩৯ PM

তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ এক যুবক ও এক যুবতীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার দুপুরে উপজেলার বাদাঘাট-মাছিমপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন-হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আব্দুল রশিদের ছেলে মো. এনাম মিয়া (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী রিয়া আক্তার (২১)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।

এসআরবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট-মাছিমপুর সড়কে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে এনাম মিয়া ও রিয়া আক্তারকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ