রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ PM

রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:০৬:০৪ PM

রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার রাউলী গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাউলী জামে মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ করা হয়।

নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহরাইনপ্রবাসী আব্দুল মতিন। সহসভাপতি হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মাওলানা ফারুক আহমদ, সৌদিআরবপ্রবাসী কয়েছ আহমদ ও ইতালিপ্রবাসী মো. ইকবাল হোসেন।

সাধারণ সম্পাদক হয়েছেন পর্তুগালপ্রবাসী মাহফুজুল ইসলাম রাজু। সহসাধারণ সম্পাদক আশরাফ আলী (যুক্তরাজ্য), সাংগঠনিক সম্পাদক সায়মন হক (যুক্তরাষ্ট্র) এবং সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ (ফ্রান্স)।

এ ছাড়া অর্থ সম্পাদক মাওলানা সাইফুল আলম (সৌদি আরব), সহঅর্থ সম্পাদক ফয়সাল উদ্দিন (যুক্তরাজ্য), প্রচার সম্পাদক মাহবুব তালুকদার (সৌদি আরব), সহপ্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান (দুবাই), দপ্তর সম্পাদক জাকারিয়া হক (কাতার) এবং সহদপ্তর সম্পাদক নাবিন আহমদ রেজা (মালয়েশিয়া) দায়িত্ব পেয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক উবায়দুল হক মাছুম (সৌদি আরব), সহসমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াছির (ওমান), প্রকল্প ও ত্রাণ সম্পাদক মুহিবুর রহমান (সৌদি আরব), সহপ্রকল্প ও ত্রাণ সম্পাদক সালমান আহমদ (দুবাই), ধর্ম সম্পাদক হাফেজ তানভীর আহমদ (সৌদি আরব) এবং সহধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সৌদি আরব)।

সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন আলতাবুর রহমান (মালয়েশিয়া), ফয়জুল হক (ওমান), আবুল হাসনাত (ওমান), ফরহাদ উল্লাহ (ইতালি), আইনুল হক (কাতার), রুকন মিয়া তালুকদার (পর্তুগাল), তফজ্জূল হক (ওমান), আবুল খয়ের (ওমান), শুকুর আলী (দুবাই), খয়রুল হক (সৌদি আরব), আজিজুর রহমান (কাতার) ও রহিম উদ্দিন (ওমান)।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মো. রফিক সিদ্দিকী (যুক্তরাজ্য), মো. নুরুল হক (কানাডা), মো. আব্দুল করিম (কানাডা), মো. নুর উদ্দিন (যুক্তরাজ্য), মো. শানুর আলী (সৌদি আরব), মো. আব্দুল জলিল (যুক্তরাজ্য), মো. হাবিবুল ইসলাম (হবি) (যুক্তরাজ্য), মো. ফয়জুল হক (সৌদি আরব), মো. আহমদ মিয়া (সৌদি আরব), মো. মসক আলী (সৌদি আরব), মো. আজাদ মিয়া (ইতালি), মো. তাজ উদ্দিন (যুক্তরাজ্য) এবং মো. এ,এল,এম কাওছার (যুক্তরাজ্য)।

এ ছাড়া বিভিন্ন দেশে অবস্থানরত আরও ২০ জনকে সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দোয়া মাহফিলে রাউলী গ্রামের মৃত ব্যক্তিদের মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ