চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ AM

চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৬:৫৪:১৭ AM

চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটে পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র। রবিবার বিকেলে  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 এর আগে শনিবার দিবাগত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  জানা যায়, ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে ২লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন। 

তখন পারভীন টাকা এনে দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং তার ওপর শারীরিক নির্যাতন চালান।

সর্বশেষ গত ১৮ জুলাই বিকেলে পারভীনের ওপর শারীরিক নির্যাতন চালান রয়েল মিয়া। পারভীন এ ঘটনা তার পিতাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে যান। 

চিকিৎসা শেষে বিগত ৩ আগস্ট  হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিকে বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

JA



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান