মেজর (অব.) আখতারুজ্জামান গ্রে প্তা র
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ PM

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৮:২৮:৪৫ PM

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রে প্তা র

সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মেজর (অব.) আখতারুজ্জামানের নামে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং ব্যাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। একপর্যায়ে তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘পিটিয়ে ঘাড় ধরে বের করে দেওয়ার’ প্রকাশ্যে হুমকি দেন। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় মেজর আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা শুরু করলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে বাধা দিলে আখতারুজ্জামান তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযোগ রয়েছে, তাণ্ডবের একপর্যায়ে তিনি সাধারণ যাত্রীদের পবিত্র জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, একটি স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে চরম বাধা সৃষ্টি করা হয়েছে, যা বিমানবন্দরের শৃঙ্খলা ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ কয়েকটি ধারায় (সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শন) মামলাটি নথিভুক্ত করেছে। 

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ দল বিএনপি থেকে তিনি বিভিন্ন সময় মোট ৫ বার বহিষ্কার করা হয়। বারবার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তাকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গত জাতীয় নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার