টিস্যুতে মুড়িয়ে ৯ স্বর্ণের বার পা চা র, শাহজালালে বিমানকর্মী আ ট ক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৫ PM

টিস্যুতে মুড়িয়ে ৯ স্বর্ণের বার পা চা র, শাহজালালে বিমানকর্মী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৯:৩১:৫২ PM

টিস্যুতে মুড়িয়ে ৯ স্বর্ণের বার পা চা র, শাহজালালে বিমানকর্মী আ ট ক

সংগৃহীত


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিস্যুতে মুড়িয়ে কৌশলে পাচারের সময় ১ কেজি ৪৯ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত এক বিমানযাত্রীকেও আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার শার্টের পকেট ও কোমরের বেল্টের ভেতর অত্যন্ত অভিনব কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যার আনুমানিক বাজারদর ২ কোটি ১০ লাখ টাকা।

পরবর্তীতে কাস্টমসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানকর্মী ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের সূত্র ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এক যাত্রীকেও শনাক্ত করে আটক করে নিরাপত্তা বাহিনী।আটকদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার