দরগাহ গেইটের রেস্টুরেন্টে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ AM

দরগাহ গেইটের রেস্টুরেন্টে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১০:৫৮:০৭ PM

দরগাহ গেইটের রেস্টুরেন্টে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনটানা রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লা বলেন, পবিত্র মাজারকেন্দ্রিক গুরুত্বপূর্ণ এ এলাকায় খাবারের মান ও পরিবেশ নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থী আসেন। তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা জরুরি।

জেলা প্রশাসন জানিয়েছে, দরগাহ গেইট এলাকার রেস্টুরেন্টগুলোতে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা