তারেক রহমানের জাতিসংঘ সফর সফল হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২০ AM

তারেক রহমানের জাতিসংঘ সফর সফল হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১১:৫৬:০৭ PM

তারেক রহমানের জাতিসংঘ সফর সফল হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে আনন্দ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি ও দ্বিপক্ষীয় কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর নেতৃত্ব ও সফর দেশের জনগণের প্রত্যাশাকে নতুন বার্তা দিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব ও দলীয় নেতৃত্বের নির্দেশনায় রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদল নেতা কামরুল আলম চৌধুরী, মহানগর ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভূঁইয়া, ঢাকা দক্ষিণ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সিলেট মহানগরের ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা জাবির হোসাইন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা মহসিন চৌধুরী, মো. খোবাইব ইসলাম, নাবিল চৌধুরী ও সাইফুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকেরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা