সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ PM

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০৫:৪৫:৫০ AM

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক(৬০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে উপজেলার ছায়ার হাওরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার জয়পুর গ্রামের পাশে ছায়ার হাওরে মাছ ধরতে যান আব্দুল মালেকসহ গ্রামের কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমদ বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের জয়নাল ও সেলিম নামে দুই যুবক ডলুরা বর্ডার এলাকার চলতি নদী থেকে পাথর উত্তোলনের সময় বজ্রপাতে মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী