আজ জরুরি মিটিংয়ে বসছে বিসিবি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ AM

আজ জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১১:৪০:০৪ AM

আজ জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

ছবি সংগৃহীত


বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গত রোববার সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। এদিন দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এসেছেন। দেশে ফিরলেও বিশ্বকাপ ব্যর্থতা এখনো যেন তাড়া করছে তাদের। কারণ গণমাধ্যম থেকে চায়ের কাপ সব জায়গায় সমালোচনা হচ্ছে তাদের নিয়ে।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২১ তারিখ ঢাকায় পা রাখবে কিউইরা। আর এই সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে আজ মিটিংয়ে বসবেন বিসিবির নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গুঞ্জন আছে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন লিটন দাস! তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করলেন এখনো লিটন এ বিষয়ে কিছুই জাননি বোর্ডকে। নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিটনের থেকে ছুটির কোনো চিঠি তারা পাননি।

লিটন থাকলেও টেস্ট দল নির্বাচন করা এবার একটু কঠিন হয়ে দাঁড়াবে নির্বাচকদের জন্য। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ইনজুরির কারণে থাকবেন না দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এই সিরিজে আলোচনায় আছেন জাতীয় লিগে ছন্দে থাকা নুরুল হাসান সোহান। জোড়া সেঞ্চুরিতে দলে ফেরার আভাস দিচ্ছেন খুলনার এই ক্রিকেটার। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক