গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ AM

গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৬:২১:৩৭ AM

গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী

পাকা রাস্তা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ছবি: জৈন্তা বার্তা


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সরকারের পরিকল্পিত উন্নয়নের ফলে গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে। গ্রামে বাস করে মানুষ এখন ইন্টারনেট, বিদ্যুৎ ও যোগাযোগসহ সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নে পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল দিয়ে দেশের ধ্বংস ছাড়া কিছু করতে পারবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, ৪২ লাখ টাকা ব্যয়ে আন্দিউড়া মহাসড়ক থেকে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউনি ব্লক দিয়ে টেকসই পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান