সিলেটে স্ত্রীর ছবি তোলার প্র/তিবাদ করায় স্বামীকে হ/ত্যা, আসামি গ্রে/প্তার
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্র/তিবাদ করায় স্বামীকে হ/ত্যা, আসামি গ্রে/প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০১:৫১:০৩ অপরাহ্ন

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্র/তিবাদ করায় স্বামীকে হ/ত্যা, আসামি গ্রে/প্তার


সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছু/রিকাঘা/তে হ/ত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিন আহমদ (৩৫) সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদ আহমদ। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এর জের ধরে রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

জৈন্তাবার্তা/আরআর