সিলেটে নি/ষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রে/প্তার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সিলেট নগরীর জিন্দাবাজার ও কাজলশাহ এলাকায় পুলিশের পৃথক অভিযান

সিলেটে নি/ষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৭:২০:৪৭ অপরাহ্ন

সিলেটে নি/ষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর জিন্দাবাজার ও কাজলশাহ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাঈম আহমদ (২৫) ও নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরান থানার বাহুবল এলাকার আসক আলীর ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ফেনুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিলেট সদর উপজেলার বাগবাড়ী এলাকার মৃত হাজী একরাম উল্লাহর ছেলে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম ফেনু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার দুজনই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা পৃথক মামলার সন্দিগ্ধ আসামি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক