সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসায় আগুন: মামলা নেই, আটকও নেই
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসায় আগুন: মামলা নেই, আটকও নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৩:৩৩:৫১ অপরাহ্ন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসায় আগুন: মামলা নেই, আটকও নেই

সংগৃহীত


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এ ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কাউকে আটকু করতে পারেনি পুলিশ।

রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করে সিলেটের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সিলেটটুডেকে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।এ ঘটনায় এখনও কাউককে আটক না করার তথ্য নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে, জড়িতদের সনাক্তের চেষ্টা করছে। মামলা হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত আপনাদের জানানো হবে।

এরআগে গত শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন লাগায় দুর্বৃূত্তরা।পুলিশ জানায়, কাপড়জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও এই বাসায় থাকেন।

অগ্নিকান্ডের ঘটনায় শুক্রবার সকালে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেছিলেন, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের কথা বললেও তার সত্যতা পাওয়া যায়নি। কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার খবর শুনে দাড়িয়াপাড়া যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে গিয়ে তিনি বলেন, এখানে কোন আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।

তিনি বলেন, এরা ছিঁচকে চোরের মতো এদের কোন সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।

আর শুক্রবার সন্ধ্যায় তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস