সিলেটে হামে মৃ/তে/র সংখ্যা ২২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫৭

সিলেটে হামে মৃ/তে/র সংখ্যা ২২৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৩:৫৮:৪৭ অপরাহ্ন

সিলেটে হামে মৃ/তে/র সংখ্যা ২২৬

সংগৃহীত


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহভাজন ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম সন্দেহভাজন ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া সুয়াইবা আক্তার (২ মাস) সিলেট জেলার সদর থানা এলাকার সাদিক মিয়ার মেয়ে।

এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মারা যাওয়া ২২৬ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় (৯৮ জন)। এরপর সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে, নতুন শনাক্ত হওয়া ৪ জনসহ চলতি বছরে সিলেট বিভাগে মোট ১ হাজার ৮২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৯২১ জন, সিলেট জেলায় ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তিকৃত ১৫৭ জনের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৪ জন এবং সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস